৬৮ বছরে ইত্তেফাক। ভাবতেই ভালো লাগছে। এটা বিশাল এক অ্যাডভেঞ্চার। এত বড় অভিজ্ঞতা কম পত্রিকার ইতিহাসেই আছে। বাংলাদেশের অসংখ্য ইতিহাসের সঙ্গে জড়িত এই পত্রিকাটি। ডিসেম্বরের ২০ তারিখে বিশ্বরঙ-এর ২৬ বছরে পর্দাপন। বিশ্বরঙ-এর জন্মলগ্ন থেকে ইত্তেফাক-এর ফ্যাশন ও লাইফস্টাইল পেজ কড়চা সবসময়ই আমাদের সহযোগিতা করে আসছে। এই ফ্যাশন পেজে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরছে সেই প্রথম থেকেই। তারা নিখুঁতভাবে যেভাবে পাঠকের কাছে ফ্যাশন ও জীবনযাপনের আপডেটগুলো পৌঁছে দিচ্ছে সেজন্য আমি ইত্তেফাককে ধন্যবাদ জানাই। প্রতি মুহূর্তে ফ্যাশনের ছোট-বড় সব খবরাখবর উপস্থাপনের জন্য কড়চা টিমকে সাধুবাদ জানাই। তাদের পেজ মেকআপসহ ঝকঝকে ছাপা সত্যিই অনুসরণীয়। ইত্তেফাকের সাথে আমাদের বন্ধুত্বটা দীর্ঘদিনের। ইত্তেফাক-এর জন্মদিনের কড়চাসহ পুরো পরিবারকে জানাই আন্তরিক অভিনন্দন।
বিপ্লব সাহা
ফ্যাশন ডিজাইনার ও সত্ত্বাধিকারী, বিশ্বরঙ