ইতিহাসের সাথে আধুনিকতার যুগপত্ নাম ইত্তেফাক। আমাদের সংস্কৃৃতি, সমাজ ব্যবস্থা, অর্থনীতি, উন্নয়নসহ প্রতিটি সেক্টরেই পত্রিকাটি রেখেছে বলিষ্ঠ উপস্থিতি। দীর্ঘসময় ব্র্যান্ড ভ্যালু ধরে রেখে ইত্তেফাক সাংবাদিকতা ও সংবাদপত্রে গড়েছে মজবুত ভীত। ইত্তেফাকের লাইফস্টাইল পেজ কড়চা দেশীয় উদ্যোক্তা, দেশীয় পোশাকের রিটেইল ব্র্যান্ডগুলোকে নিয়মিত যুগিয়েছে উত্সাহ। ছাপা ও অনলাইনে তুলে ধরেছে সাফল্যের গল্প। এখনও নিয়মিত ভাবে আমাদের সেক্টরের তথ্য-সাফল্য অনুপ্রেরণা হয়ে ধরা দেয় এই পত্রিকাটিতে। সাংবাদিকতার আদি ভীত আধুনিকতায় রুপান্তর এবং নিয়মিত নিজের আঙ্গিক বৈশিষ্ট্যে দৃশ্যমান পরিবর্তন এনেও ইত্তেফাক বরাবরই থেকেছে তারুণ্যের মত পরিবর্তনের সাথে। বয়সে প্রবীণ কিন্তু আধুনিকতায় নবীন এবং অগ্রজ ও গ্রহনযোগ্যতা দিয়ে পাঠকের কাছাকাছি এখনও ইত্তেফাক। শুভকামনা ৬৮ তম বছর সাফল্যের সাথে পার করবার জন্য।
শাহাদাত্ চৌধুরী বাবু
চেয়ারম্যান, জেন্টল পার্ক