ফেস মাস্ক আনলো সারা

সারা লাইফস্টাইল এবার নিয়ে এসেছে ৮৬.১ শতাংশ পার্টিক্যাল ফিল্টার সক্ষমসহ ব্রেদিবিলিটি রেজিস্টেন্স 11.2 Pa/Cm2-এর ৩ লেয়ারের প্রটেকটিভ কাপড়ের ফেস মাস্ক (নন মেডিক্যাল)। করোনা মহামারিতে মানুষের প্রাত্যাহিক চলাচলের ক্ষেত্রে এখন ফেস মাস্কের ব্যবহার অপরিহার্য। সেক্ষেত্রে, আরামদায়ক এবং কার্যকরী এই ফেস মাস্কটি সংকট নিরাময়ে হতে পারে প্রতিদিনের ব্যবহার্য অংশ। কাপড়ের তৈরি এই ফেস মাস্কটি ০.৩ মাইক্রন এর পার্টিক্যাল ৮৬.১ শতাংশ পর্যন্ত রোধ করতে পারে।