যমুনা ফিউচার পার্কে আর জি লাইফস্টাইলের উদ্বোধন

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আর জি লাইফস্টাইল-এর উদ্বোধন করা হয়েছে। গত রবিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের ২য় তলায় নর্থ কোর্টে বিশাল এলাকাজুড়ে অভিজাত এ বিপণী বিতানের উদ্বোধন করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম, সংসদ সদস্য কামিজ উদ্দিন আহমেদ, শাকিব খান, বিদ্যা সিনহা মিম, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুনুর রশিদ, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূইয়া, রূপায়ন গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন প্রমুখ।