বঙ্গবন্ধু বিজয় দিবস বক্সিংয়ের সিনিয়র বিভাগে সেনাবাহিনী এবং জুনিয়র বিভাগে আনসার চ্যাম্পিয়ন হয়েছে।
বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে সেনাবাহিনী দুটি করে স্বর্ণ ও রুপা জিতে সেরা হয়। জুনিয়র বিভাগে আনসার দুটি স্বর্ণপদক জিতে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণ করেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল। এ সময় ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ প্রমুখ উপস্থিত ছিলেন।