আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। জানুয়ারিতে অনুষ্ঠেয় সিরিজের দুই টেস্টে জো রুটদের গুরু হিসেবে কাজ করবেন ক্যালিস। দুই টেস্টের প্রথমটি শুরু হবে ১৪ জানুয়ারি ।
নতুন সিরিজে নতুন পরামর্শক। গত এক বছর ধরে এমনটাই করে এসেছে ইসিবি। তবে এই ধারা থেকে সরে আসছে তারা। তিন বিভাগে দীর্ঘ মেয়াদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার সময়সীমা ১০ জানুয়ারি পর্যন্ত। তাই ক্যালিসই হচ্ছেন স্বল্প মেয়াদে দায়িত্ব পাওয়া সর্বশেষ ব্যক্তি। খেলোয়াড়ি জীবনে এশিয়ান কন্ডিশনে দাপটের সঙ্গেই ব্যাটিং করেছেন ক্যালিস। তার ৪৫ টেস্ট সেঞ্চুরি আটটিই এসেছে এই কন্ডিশনে, ৫৫.৬২ গড়ে ২ হাজার ৫৮ রান করেছেন এই দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ।