আবশ্যক: সরকারী বিধি মোতাবেক (জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী) চরসিন্দুর বালিকা উচ্চ বিদ্যালয়, ডাকঘর:চরসিন্দুর, উপজেলা: পলাশ, জেলা: নরসিংদীর জন্য শূন্যপদে একজন কম্পিউটার ল্যাব অপারেটর আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে পূবালী ব্যাংক চরসিন্দুর বাজার শাখা, পলাশ, নরসিংদীর অনুকূলে ৫০০/-(পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য), দুই কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করুন। সিএম-৬৮৯