সড়কটির অবস্থা করুণ

কুমিল্ল­ার তিতাস উপজেলার গাজীপুর থেকে ভূঁইয়ার বাজার পর্যন্ত সড়কের অবস্থা এতই করুণ যে, যান চলাচলের অযোগ্য। প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত এই রাস্তায়। এর পশ্চিম প্রান্তে ভূঁইয়ার বাজার (যার পূর্ব নাম উজিরাকান্দি বাজার) ও মাঝখানে জগত্পুর বাজার। রাস্তাটিতে প্রতিদিন শত শত সিএনজি ও অটো রিকশা চলাচল করে। বর্ষাকালে চলাচল করা অসম্ভব হয়ে দাঁড়ায়। শুকনো মৌসুমে যাতায়াতে দুর্ভোগের শেষ নেই—পুরো রাস্তা ধুলোয় ধূসর হয়ে পড়ে। রাস্তা শুধু চলাচলের জন্য নয়—একটি এলাকাকে উন্নত করার জন্যও বটে। রাস্তার এই দুর্দশার জন্য ঐ দুটি বাজারে বিভিন্ন কোম্পানি তাদের পণ্য দেওয়া কমিয়ে দিয়েছে। পরিশেষে, রাস্তাটি দ্রুত সংস্কার করে এলাকার সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এম এ রহমান

কড়িকান্দি বাজার, তিতাস, কুমিল্ল­া