রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

রাজধানী কুড়িল বিশ্বরোডে অছিম পরিবহনের একটি বাসের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ আবদুল মোন্নাফ মিয়া। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে কুড়িল নিকুঞ্জ-১ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালক মোন্নাফ মিয়া আছিম পরিবহনের সামনে দিয়ে ফ্লাইওভারে (নিকুঞ্জ-১ গেটের সামনে) উঠছিলেন। এ সময় হঠাত্ রেলিংয়ে লেগে মোটরসাইকেলসহ তিনি পড়ে যান। তখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটরসাইকেল চালকের উপর দিয়ে চলে যায়।