আড়াইহাজারে ওকাপের উদ্যোগে অভিবাসী সম্মেলন

আড়াইহাজারে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) উদ্যোগে গতকাল উপজেলা পরিষদের হল রুমে সামাজিক সুরক্ষা বেষ্টনীতে অভিবাসী কর্মীদের অন্তর্ভুক্তির ঘোষণা বাস্তবায়ন দাবিতে প্রচারিভযান ও অভিবাসী  সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওকাপের চেয়ারম্যান শাকিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন, হাইজাদী ইউপি চেয়ারম্যান আলী হোসেন, খাগকান্দা ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, ওকাপের ফিল্ড অফিসার আমিনুল হক, অভিবাসী ফোরাম আড়াইহাজারের সভাপতি তৌফিকুর রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ওকাপের নির্বাহী চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। সভায় বিদেশফেরত নারী-পুরুষদের বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য বিস্তারিত আলোচনা করা হয়।