বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে বারি শ্রমিকদের মানববন্ধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা  করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) শ্রমিকরা।  গতকাল ইনস্টিটিউটরে প্রধান ফটকের সামনে আয়োজিত কর্মসূচিতে বারির সব স্তরের শ্রমিকরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সহসভাপতি মো. লেহাজ উদ্দিন লাহুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম। বক্তব্য দেন বারি শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক,  লেহাজ উদ্দিন, বীর মক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, শ্রমিক নেতা সিদ্দিকুর রহমান, জালাল উদ্দিন, রুহুল আমিন, বারি শ্রমিক ক্লাবের সভাপতি হাইজুদ্দিন প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর এবং অবমাননার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।