শিবপুর উপজেলায় কর্মরত কর্মকর্তাদের জন্য ২০১১ সালে ২৭ এপ্রিল নির্মাণ করা হয় দ্বিতল বিশিষ্ট অফিসার্স ক্লাব। আফির্সাস ক্লাবটির নিচ তলায় দুইটি কক্ষে উপজেলা কমিউনিটি ই-সেন্টার, অপর একটি কক্ষে পৌরসভার গুদাম ঘর এবং দ্বিতীয় তলায় পৌরসভার সব দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উদ্বোধনের পর থেকে ২/১ বছর ক্লাবটি সচল থাকলেও পরে ক্লাবটি বন্ধ হয়ে যায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান বলেন, অফিসার্স ক্লাবটি বন্ধ হয়নি। শুধুমাত্র ব্যবহূত হচ্ছে না। স্থানীয় সংসদ সদস্য আলহাজ জহিরুল হক ভুঁইয়া মোহন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে পুনরায় ক্লাবটি চালু করার ব্যবস্থা নেব।