শীতের সবজি ক্রেতার হাতের নাগালে

শীতের সবজিতে ভরপুর বাগমারার হাটবাজারগুলো। দামও ক্রেতার হাতের নাগালে। দু-একটি বাদে প্রায় সবধরনের সবজির বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০-৩০ টাকা দরে। কৃষকরা বলছেন, প্রায় সব এলাকায় যেভাবে সবজি উত্পাদন হয়েছে তাতে সবজির দর আরো কমে যাবে। ভবানীগঞ্জ হাটে সবজি কিনতে আসা তরিকুল বলেন, এখন সবজির যে দাম মাসখানেক আগে তা কল্পনাও করা যেত না। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুর রহমান জানান, সবদিক থেকে অনুকূল থাকায় বাগমারায় সবধরনের সবজির বাম্পার ফলন হয়ে থাকে। সবজির দর কমে যাওয়ায় কৃষকের তেমন ক্ষতি হবে না।