চাটমোহরে হাণ্ডিয়াল সরকারপাড়া গ্রামে পপি রানী বাদ্যকার (১৮) নামের এক নববধূর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে। পপির পিতা মঙ্গলা বাদ্যকার জানান, এক সপ্তাহ আগে তার মেয়ের বিয়ে হয়। রবিবার জামাইসহ পপি বাপের বাড়িতে বেড়াতে আসে। সোমবার ভোরে পপি তার স্বামী রিপনকে বাজার থেকে ভাঁপা পিঠা কিনে আনতে পাঠায়। পরে এসে দেখেন গলায় শাড়ি পেঁচানো ঝুলন্ত লাশ। চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।