গফরগাঁও পৌরসভা নির্বাচন

কাউন্সিলর প্রার্থীদের একজন স্নাতক, ছয় জন স্বশিক্ষিত!

গফরগাঁও পৌরসভার ৯টি সাধারণ কাউন্সিলর পদে ২৩ জন প্রার্থীর মধ্যে মাত্র এক জন স্নাতক পাশ। ছয় জন স্বশিক্ষিত। তিনটি সংরক্ষিত ওয়ার্ডের চার জন প্রার্থীর মধ্যে এক জন সর্বোচ্চ এইচএসসি পাশ। রির্টানিং কর্মকর্তার দপ্তরে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড ও ৬ নম্বর ওয়ার্ডে প্রচলিত কোনো সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান নেই। এই দুইটি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচ জন প্রার্থীর মধ্যে চার জনই স্বশিক্ষিত। আগামী ২৮ ডিসেম্বর প্রথম ধাপে গফরগাঁও পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

হলফনামা ঘেটে দেখা যায়, ১ নম্বর ওয়ার্ডে শিহাব উদ্দিন খান এসএসসি, মো. আব্দুর রহমান দাওয়ারে হাদিস, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মোতালেব এসএসসি। ২ নম্বর ওয়ার্ডে আরিফুল ইসলাম ভূঁঞা স্নাতক, মো. মাহাবুল আলম পঞ্চম শ্রেণি, মো. শাহ নেওয়াজ এসএসসি, আব্দুল খালেক আকন্দ অষ্টম শ্রেণি। ৩ নম্বর ওয়ার্ডে আনিছুর রহমান অষ্টম শ্রেণি, মো. মকবুল হোসেন এসএসসি, মোহাম্মদ আকরাম হোসেন এসএসসি, মো. আজিজুল হক স্বশিক্ষিত। ৪ নম্বর ওয়ার্ডে মো. জালাল উদ্দিন আকন্দ স্বশিক্ষিত, আল-আমিন অষ্টম শ্রেণি, মো. সোহরাব উদ্দিন স্বশিক্ষিত। ৫ নম্বর ওয়ার্ডে মো. আলফাজ উদ্দিন অষ্টম শ্রেণি, মো. মশিউর রহমান এসএসসি। ৬ নম্বর ওয়ার্ডে মো. কালা চাঁন মিয়া স্বশিক্ষত, মো. আমান স্বশিক্ষিত। ৭ নম্বর ওয়ার্ডে মো. শাহজাহান সাজু (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) অষ্টম শ্রেণি। ৮ নম্বর ওয়ার্ডে মো. বাবুল হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) অষ্টম শ্রেণি। ৯ নম্বর ওয়ার্ডে মো. ফয়জুর রহমান জীবন এইচএসসি, মো. ইব্রাহীম খলিল বোল্টন স্বশিক্ষিত, মো. রফিকুল ইসলাম অষ্টম শ্রেণি। হলফ নামায় দেখা যায়, সংরক্ষিত নারী আসন ১ নম্বরে (১,২,৩ নম্বর ওয়ার্ড) শামছুন নাহার শিখা অষ্টম শ্রেণি, মোসা. হোসনারা বেগম এসএসসি। সংরক্ষিত নারী আসন ২ নম্বরে (৪, ৫, ৬ নম্বর ওয়ার্ড) নীলোফা ইয়াসমিন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) এসএসসি। সংরক্ষিত নারী আসন ৩ নম্বরে (৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড) মোছা. পারভীন আক্তার (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) এইচএসসি। সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুন নাহার ভূঁঞা জানান, নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার কোনো বিধান রাখেনি। তাই যে কেউ এ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এবং সর্বাধিক ভোট পেলে নির্বাচিত হতে পারেন।