সৈয়দপুরে ৬২ বছরে প্রথম নারী মেয়র প্রার্থী

সৈয়দপুর পৌরসভা প্রতিষ্ঠার ৬২ বছর পর এই প্রথম মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এক জন নারী প্রার্থী। তিনি হলেন প্রয়াত সাবেক মেয়র ও পরিবহন শ্রমিক নেতা আখতার হোসেন বাদলের স্ত্রী রাফিকা আকতার জাহান বেবী। ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তিনি। আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আখতার হোসেন বাদলের মৃত্যুতে তার স্ত্রী বেবীকে প্রার্থী করতে স্থানীয় নেতারা সম্মিলিত উদ্যোগ নেন। এ ব্যাপারে বেবী বলেন, যদিও এর আগে আমি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলাম না। তবে আমার স্বামীর রাজনৈতিক দর্শন ও কার্যক্রম সম্পর্কে সর্বদা অবগত ও সচেতন ছিলাম। সবার সহযোগিতায় আগামীতে আরো সমৃদ্ধ হব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদে আমি প্রার্থী হয়েছি। আমার দৃঢ় বিশ্বাস সৈয়দপুরবাসী ভালোবাসা ও ভোট দিয়ে আমাকে জয়ী করবেন ইনশাআল্লাহ।