বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরীতে সেবা দেবে ব্র্যাক ব্যাংক

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরীতে একটি শাখা স্থাপনের জন্য সম্প্রতি বাংলাদেশ রপ্তানি অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমাদ কায়কাউস। বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডিএমডি তারেক রেফাত উল্লাহ খান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন ও ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি