‘বঙ্গবন্ধুর স্বপ্নের রেশ, রক্তে কেনা বাংলাদেশ; পুলিশ ছিলো অগ্রভাগে, আগামীতেও এগিয়ে রবে’-এ স্লোগানে কুমিল্লায় ২৩২ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।
মহান বিজয়ের মাসে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে সোমবার নগরীর পুলিশ লাইসেন্স শহীদ আরআই এবিএম আবদুল হালিম মিলনায়তনে তাদেরকে এ সংবর্ধনা দেয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন। কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার নরেশ চাকমাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী শহীদ পরিবার, মৃত মুক্তিযোদ্ধা ও জীবিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
ইত্তেফাক/এমআর