'নতুন করোনা নিয়ন্ত্রণের বাইরে নয়'

যুক্তরাজ্যে যে নতুন ধরণের করোনা ভাইরাসের সন্ধান মিলেছে সেটি এখনো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার  বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে  বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক পরিচালক মাইকেল রায়ান বলেন, এই মহামারির বিভিন্ন  সময়  আমরা এর চেয়েও বেশি সংক্রমণ দেখেছি এবং আমরা তা নিয়ন্ত্রণে এনেছি। সুতরাং এই পরিস্থিতি বিবেচনা করা বলা যায় যে এটি নিয়ন্ত্রণের বাইরে নয়। 

 এর আগে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক  জানিয়েছেন যে , নতুন ধরণের করোনা এরইমধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে । এছাড়া ব্রিটিশ কর্মকর্তারা বলেছেন যে, করোনার নতুন এই ধরণ ৭০ শতাংশ বেশি সংক্রামক। 

ইত্তেফাক/এআর