পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে সরব সেই তরুণীর রহস্যময় মৃত্যু! 

বেলুচিস্তানে পাকিস্তান সেনা ও সরকারের অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন করিমা। সেই করিমা বেলুচের রহস্যময় মৃত্যু হল কানাডার টরন্টোয়। রবিবার থেকে নিখোঁজ ছিলেন করিমা। অবশেষে তাঁর পরিবারের তরফে নিশ্চিত করা হয়েছে মৃত্যুর বিষয়টি। 

বেলুচিস্তানের নারী আন্দোলনের মুখ ছিলেন করিমা। দেশের বাইরে থাকলেও বরাবরই বেলুচিস্তানের প্রতি পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে সরব ছিলেন এ্ই তরুণী।২০১৬ সালে বিবিসি প্রকাশিত সারা বিশ্বের ১০০ জন সবচেয়ে প্রভাবশালী মহিলাদের তালিকায় নাম ছিল তাঁর। সুইজারল্যান্ডে রাষ্ট্রসংঘের অধিবেশনে তিনি ইমরান প্রশাসনের আগ্রাসনের ইস্যুটি সকলের সামনে তুলে ধরেছিলেন। ২০১৯ সালের মে মাসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বেলুচিস্তানের মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে পাকিস্তান প্রশাসন।

আরো পড়ুন : বিমানের মাস্কাটগামী সকল ফ্লাইট বাতিল

পাক প্রশাসনের বিরুদ্ধে মুখ খোলায় গত মে মাসেই বেলুচ সাংবাদিক সাজিদ হোসেনের রহস্যজনক মৃত্যু হয়েছিল সুইডেনে। তার আগে মাস দুয়েক তাঁর কোনও খোঁজ ছিল না। এমন উদাহরণ আরও রয়েছে। এই পরিস্থিতিতে করিমার মৃত্যু এক গুরুতর ঘটনা বলে মনে করছে আন্তর্জাতিক মহল। 

গত ১৫ বছরে বেলুচিস্তানের অস্থিরতা আরও বেড়েছে। অভিযোগ, সেখানে হাজার হাজার মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে পাকিস্তানি সেনা। এমনকি, তাঁদের অঙ্গও ধর্ষণের পরে বিক্রি করে দেওয়া হয় এমন অভিযোগও রয়েছে। 

ইত্তেফাক/এএইচপি