মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
১. হিসাবিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হলো-
i. আর্থিক তথ্য সরবরাহ করা
ii. লেনদেনের সঠিক ও স্থায়ী হিসাব রাখা
iii. আর্থিক ফলাফল নির্ণয় কর
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
২. প্রস্তর যুগের বৈশিষ্ট্য হলো-
i. মানুষ গুহায় বাস করত ii. গণনার কাজে পাথর ব্যবহূত হতো
iii. রশিতে গিঁট বেঁধে গণনা করা হতো
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩. হিসাববিজ্ঞানের ঐতিহাসিক কার্যাবলি হলো-
i. লেনদেন চিহ্নিতকরণ ii. ফলাফল মূল্যায়ন
iii. গাণিতিক শুদ্ধতা যাচাই
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii(খ) i ও iii(গ) ii ও iii(ঘ) i, ii ও iii
৪. সায়মন টেক্সটাইলের ম্যানেজার আলমগীর হোসেন। তিনি প্রতিষ্ঠানে কম্পিউটারের মাধ্যমে হিসাব করেন। আদিম যুগে তার এ হিসাব সংরক্ষণের ধারা শুরু হয়েছিল-
i. রশিতে গিঁট দিয়ে
ii. গুহার দেয়ালে দাগ কেটে
iii. তুলি দিয়ে পাতায় লেখার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii(খ) i ও iii(গ) ii ও iii(ঘ) i, ii ও iii
৫. শিলা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞানে অধ্যয়ন করে। তার অধ্যয়নের বিষয়টি ব্যক্তির মধ্যে জবাবদিহিতা সৃষ্টিতে ভূমিকা রাখে-
i. দায়িত্ববোধ সৃষ্টিতে ii. আর্থিক হিসাব সংরক্ষণে
iii. হিসাব সমীকরণকে প্রভাবিত করে
নিচের কোনটি সঠিক?
(ক) ii (খ) iii (গ) i ও ii (ঘ) ii ও iii
৬. হিসাববিজ্ঞানের প্রথম প্রক্রিয়া শুরু করতে হয়-
i. আর্থিক ঘটনাসমূহ লিপিবদ্ধ করার মাধ্যমে
ii. পণ্য ক্রয়-বিক্রয় ও লেনদেন করে
iii. আর্থিক কার্যাবলি শনাক্তকরণের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৭. হিসাববিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হলো-
i. আর্থিক ফলাফল নির্ণয় ii. আর্থিক অবস্থা নিরূপণ
iii. অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii (গ)ii ও iii (ঘ)i,ii ও iii
৮. হিসাববিজ্ঞানের সহায়ক উদ্দেশ্য হলো-
i. অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ ii. বিক্রয়মূল্য নির্ধারণ
iii. গাণিতিক শুদ্ধতা যাচাই
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii (গ) i ও iii (ঘ) ii ও iii
৯. প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা যাচাইয়ের উদ্দেশ্যে করা হয়-
i. লেনদেন লিপিবদ্ধকরণ
ii. লেনদেন শ্রেণিবিন্যাসকরণ
iii. চূড়ান্ত হিসাব প্রণয়ন
নিচের কোনটি সঠিক?
(ক) ii (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১০. হিসাববিজ্ঞানের বিশেষ উদ্দেশ্যের পর্যায়ভুক্ত হলো-
i. আর্থিক তথ্য পরিবেশন
ii. অর্থ আত্মসাত্ প্রতিরোধ iii. ব্যয় নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও iii (ঘ) ii ও iii