মুহম্মদ আনিসুল হক
২৩ ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, বুধবার
আজ ৮ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ এবং ৭ জমাদিউল আওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪৯ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :শনি ও বুধ। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৮। শুভ বার :শনি ও বুধ। শুভ রত্ন :নীলা ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। ব্যয় বাড়তে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। পেশাগত যোগাযোগে সুফল পেতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বাড়বে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। পেশাগত দিক ভালো যেতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় বদনাম হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্যে লাভবান হতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। সবার প্রতি সদাচরণ করার চেষ্টা করুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কর্মস্থলে যাবতীয় ঝামেলা এড়িয়ে চলুন। ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। শরীর ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
বিদ্যার্থীদের জন্য দিনটি অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। মনের মানুষকে মনের কথা খুলে বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আত্মীয়দের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
নিজের কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন। আপনার গ্রহণযোগ্যতা বাড়তে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যের সমীহ আদায় করতে পারবেন। শরীর ভালো থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে।