কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
কসবায় অবাধে চলছে কৃষিজমির শ্রেণি পরিবর্তন। এক শ্রেণির মাটি ব্যবসায়ীর পাশাপাশি স্থানীয়রা পুকুর কেটে এবং নতুন বাড়ি তৈরি করতে গিয়ে কৃষিজমির পরিবর্তন করছে। সরেজমিনে দেখা যায়, গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামে কিছু অসাধু মাটি ব্যবসায়ী কৃষকদের ফ্রিতে পুকুর কেটে দেওয়ার লোভ দেখিয়ে কৃষি জমির মাটি কিনে নিচ্ছে। এ বিষয়ে গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান এস এম মান্নান জাহাঙ্গীর বলেন, এসব মাটি ব্যবসায়ীকে কোনোভাবেই থামানো যাচ্ছে না।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে তাত্ক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।