ইত্তেফাক রিপোর্ট
এখন থেকে ঝুঁকিবাহিত সম্পদের ভিত্তিতে কোনো আর্থিক প্রতিষ্ঠানের অবস্থান ভালো, মোটামুটি বা মন্দ তা বোঝাতে ‘এ’, ‘বি’ ও ‘সি’—এই তিন ধরনের রেটিং দিয়ে বোঝাবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) গড় ঝুঁকির রেটিং পদ্ধতিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ঝুঁকিবাহিত সম্পদের ভিত্তিতে কোনো আর্থিক প্রতিষ্ঠানের অবস্থান ভালো, মোটামুটি বা মন্দ তা বোঝাতে ‘এ’, ‘বি’ ও ‘সি’—এই তিন ধরনের রেটিং দিয়ে বোঝাবে বাংলাদেশ ব্যাংক। আগে ঝুঁকির ভিত্তিতে এই তিন ধরনের আর্থিক প্রতিষ্ঠানকে যথাক্রমে সবুজ, হলুদ ও লাল অঞ্চলে ভাগ করা হতো। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের পাঠানো হয়। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, ঝুঁকি ও অক্ষমতার যৌথ রেটিংয়ের ক্ষেত্রে যেসব আর্থিক প্রতিষ্ঠান ‘এ’১ ও ‘এ’২ রেটিং পাবে সেগুলো সুন্দরভাবে পরিচালিত হচ্ছে বোঝাবে। ‘এ’৩, ‘বি’১ ও ‘বি’২ রেটিং পাওয়া আর্থিক প্রতিষ্ঠান মোটামুটিভাবে চলছে এবং ‘বি’৩, ‘সি’১, ‘সি’২ ও ‘সি’৩ রেটিং পাওয়া আর্থিক প্রতিষ্ঠানকে দুর্বলভাবে চলছে বোঝাবে।