ইত্তেফাক রিপোর্ট
আসন্ন সাভার পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রত্যাশী চার জন প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। গতকাল সাভার সরকারি কলেজে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়। যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী হাজি মো. আব্দুল গণি, বিএনপির দলীয় প্রার্থী আলহাজ মো. রেফাত উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোশারফ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান কুটি মোল্লার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় চার জন মেয়র প্রার্থীই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন।