স্পোর্টস রিপোর্টার
মুজিববর্ষ জাতীয় মহিলা কাবাডির চূড়ান্ত পর্বের ফাইনালে উঠেছে আনসার ও পুলিশ। আজ সন্ধ্যা ৬টায় জাতীয় কাবাডি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে নামবে এই দুই দল। গতকাল প্রথম সেমিফাইনালে সাবেক জাতীয় চ্যাম্পিয়ন আনসার ৫৮-৮ পয়েন্টে ফরিদপুরকে ও দ্বিতীয় সেমিফাইনালে বিজয় দিবস কাবাডির বর্তমান চ্যাম্পিয়ন পুলিশ ৩৮-১৪ পয়েন্টে ঝিনাইদহকে হারিয়েছে।