করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে রাতের বেলা কারফিউ জারি করা হয়েছে ভারতের মহারাষ্ট্র প্রদেশে। আর এমন সময় স্বাস্থ্যবিধি ভঙ্গ করে বিপদেই পড়েন ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না। মুম্বাইয়ে ড্রাগন ফ্লাই নামক এক নৈশক্লাব থেকে গতকাল সকালে তাকে গ্রেফতার করে পুলিশ। রায়নাসহ ৩৪ জনকে আটক করে তারা। পরে অবশ্য বিকালে মুচলেকা দিয়ে জামিনে ছাড়া পান রায়না। তার ভাষ্য, ওখানে পার্টি করতে নয় বরং ব্যক্তিগত কাজেই গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে ছিল না সামাজিক দূরত্বের বালাই। এমন জারি করা নতুন বিধিটিও অজানা তার। তবে অনিচ্ছাকৃত এ ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।