ভরসা বাঁশের সাঁকো

সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নম্বর পাঙ্গাসী ইউনিয়নের একটি খালের এক পাশে রামেশ্বরগাতী, অন্য পাড়ে মাটিকোড়া গ্রাম। দুই গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র ভরসা প্রায় ৪৫০ ফুট দৈর্ঘ্যের বাঁশের সাঁকো। তাও এখন নড়বড়ে। প্রতিদিন অন্তত এক থেকে দেড় হাজার মানুষ এ সাঁকো দিয়ে চলাচল করে। বেশিরভাগই শিক্ষার্থী। মাটিকোড়া ও রামেশ্বরগাতী ছাড়াও আশপাশের গ্রামের হাজার হাজার মানুষ এই সাঁকো দিয়ে পারাপার হয়ে থাকে। গত কয়েক বছরে অনেকেই বাঁশের সাঁকো পার হতে গিয়ে পড়ে আহত হয়েছেন। বর্ষার পানিতে খাল ভরে গেলে পরিস্থিতি বিপজ্জনক হয়ে দাঁড়ায়। বাঁশের সাঁকোর স্থানে একটি পাকা সেতু একান্ত প্রয়োজন। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. মোকাদ্দেস হোসাইন সোহান

গ্রামপাঙ্গাসী, চানপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ