বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির মানববন্ধন

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর এবং দেশব্যাপী সাম্প্রদায়িক অপশক্তির নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি মো. বেলায়েত হোসেন গাজী (বিল্লাল), সিনিয়র সহ-সভাপতি সাইফুজ্জামান সেতু, ফজলুর রহমান, সহসভাপতি আবুল কাশেম মিয়া, সাধারণ সম্পাদক এমদাদুল হক ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফ কামাল, সহসাধারণ সম্পাদক ফারুক কামাল, আমিনুর রহমান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম লালু, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক শফিকুর রহমান পাটওয়ারী, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম চৌধুরী, উপদেষ্টা মোস্তাক আহমেদ কামাল, সদস্য মো. হারুনুর রশিদ প্রমুখ।

সমিতির সভাপতি মো. বেলায়েত হোসেন গাজী (বিল্লাল) বলেন, সম্প্রতি কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর এবং দেশব্যাপী সাম্প্রদায়িক অপশক্তির নৈরাজ্য সৃষ্টির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। —প্রেস বিজ্ঞপ্তি।