দুই অতিরিক্ত আইজিপির ভাসানচর পরিদর্শন

ভাসানচরে নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় রোহিঙ্গাদের সন্তুষ্টি

নোয়াখালীর ভাসানচরে বসতি স্থাপনকারী রোহিঙ্গাদের কয়েক জন প্রতিনিধি বলেছেন, তারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের তুলনায় ভাসানচরে বসবাসে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় সন্তুষ্ট তারা। গতকাল মঙ্গলবার স্পেশাল ব্রাঞ্চ, ঢাকার প্রধান অতিরিক্ত আইজি মীর শহীদুল ইসলাম ও এপিবিএনের অতিরিক্ত আইজি মোশারফ হোসেন ভাসানচর পরিদর্শনকালে রোহিঙ্গারা এ সন্তুষ্টি প্রকাশ করেন। দুই অতিরিক্ত আইজিপি ভাসানচরে বসবাসরত রোহিঙ্গা প্রতিনিধিসহ আরআরআরসির প্রতিনিধি ও আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেন করেন। এ সময় ভাসানচরে নিয়োজিত পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্বশীল ভূমিকা নিয়ে কাজ করাসহ আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তারা। সভায় নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন ভাসানচরের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সামগ্রিক বিষয় তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন এপিবিএন-২-এর সিইও পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এবং এপিবিএন-৯-এর সিইও, পুলিশ সুপার মাহবুবুর রহমান।