গ্রাম আদালত কার্যক্রমে সম্পৃক্তকরণ শীর্ষক এক কর্মশালা গতকাল গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল জাকী, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সিবলী সাদিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুন্নাহার রিতা, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা সমন্বয়ক জিল্লুর রহমান প্রমুখ। গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে ৭৬ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সচিব ও হিসাব সহকারী-কাম কম্পিউটার অপারেটর অংশগ্রহণ করেন।