রাজধানীতে অভিযান চালিয়ে দুই কেজি দেড়শ গ্রাম কোকেনসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০ এর একটি দল। জব্দ করা কোকেনের আনুমানিক মূল্য ৬০ কোটি টাকা।
র্যাব-১০ এর সহ অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বলেন, মঙ্গলবার বিকালে ডেমরার কোনাপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ কেজি ৭০ গ্রাম কোকেন জব্দ করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাতে গুলিস্তানে হোটেল মেঘনায় অভিযান চালিয়ে আরও তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ কেজি ৮০ গ্রাম কোকেন জব্দ করা হয়।