ফ্রান্সে তিন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া গুলিতে আরো এক পুলিশ আহত হয়েছেন।
এএফপি'র প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মধ্য ফ্রান্সে তিন পুলিশকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।
ফ্রান্সের স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির 'সেইন্ট জাস্ট' এলাকার কাছে পারিবারিক সহিংসতার ফোন পেয়ে এক নারীকে উদ্ধার করতে যান পুলিশ। ঐ নারী বাড়ির ছাদে আশ্রয় নেয়।
বিএফএম টিভি'র প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ ওই বাড়িতে প্রবেশের চেষ্টা করলে ৪৮ বছর বয়সী এক লোক গুলি ছুঁড়েন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার আগে ওই ব্যক্তি একপুলিশকে গুলি করে হত্যা করে। এরপর আরও দুই পুলিশ গুলিতে নিহত হন।
কর্মকর্তা জানিয়েছেন, ওই নারীকে উদ্ধার করা হয়েছে। সেসময় ঘটনাস্থলে আরো সাতজন পুলিশ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসআর