করোনা ভ্যাকসিন নিলেন মার্কিন শীর্ষ বিজ্ঞানী অ্যান্থনি ফাউসি

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় স্বাস্থ্য সংস্থায় (এনআইএইচ) সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। 

সংবাদ সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, এ সময় সেখানে অন্যান্য সিনিয়র কর্মকর্তা ও ছয়জন স্বাস্থ্য কর্মীও এ ভ্যাকসিন নেন। সার্বজনীন শ্রদ্ধাভাজন এ চিকিৎসক বলেন, দেশের জনগণকে উৎসাহিত করতে তিনি সরাসরি টিভি-ক্যামেরার সামনে এ টিকা নিলেন। তিনি আশা প্রকাশ করে বলেন, এ ভ্যাকসিনের নিরাপত্তা ও কার্যকারিতার ব্যাপারে আমার পূর্ণ আস্থা রয়েছে।

আরো পড়ুন: থাই রাজার প্রেমিকার শতাধিক নগ্ন ছবি ফাঁস

ফাউসি আরো বলেন, ‘আমি সকলকে উৎসাহিত করতে চাই যাদের টিকা নেয়ার সুযোগ রয়েছে যাতে আমরা এই দেশকে সুরক্ষার চাদরে ঢেকে দিতে পারি। আর এর মধ্যদিয়ে মহামারি করোনাভাইরাসের অবসান ঘটবে।’

ইত্তেফাক/এএইচপি