আজ ২৪ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। শোবিজ তারকাদের পাশে থেকে ইত্তেফাক সবসময় প্রেরণা দিয়েছে, আগামীতেও দিবে। তাই তো তারকাদের অনেকেই দৈনিক ইত্তেফাকের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।
রুনা লায়লা
ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে ইত্তেফাক পরিবারের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ইত্তেফাক সবসময়ই এগিয়ে থাকে। আমার সংগীত জীবনের ৫০ বছরে এই জাতীয় দৈনিকে বিশেষভাবে ফিচার প্রকাশিত হয়েছিল—যা আমার কাছে এখনো সংরক্ষিত আছে। অনেক নতুন নতুন জাতীয় দৈনিকের ভীড়ে ইত্তেফাক এখনো তার অবস্থান ধরে রাখার চেষ্টা করছে, এই চেষ্টা আগামীতেও অব্যাহত থাকুক। অনেক শুভ কামনা ইত্তেফাক পরিবারের জন্য।
ইলিয়াস কাঞ্চন
ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকীতে অনেক অনেক শুভ কামনা। সবচেয়ে ভালোলাগার বিষয় হলো আজ আমার জন্মদিন, ইত্তেফাকেরও জন্মদিন। এটা আসলে কখনো এভাবে ভাবা হয়নি। কিন্তু আজ ভাবছি। ঐতিহ্যবাহী এই জাতীয় দৈনিকের প্রতিষ্ঠাবার্ষিকীতে এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন, শুভ কামনা। আমার বিশ্বাস— আমারও পাশে থাকবে ইত্তেফাক আগামী দিনগুলোতে। আমার জন্মদিনে, ইত্তেফাকের জন্মদিনে সবাই দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি; ইত্তেফাকও যেন আগামীতে আরও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে।
মৌসুমী
আমার অভিনয় জীবনের শুরু থেকেই ইত্তেফাক পরিবারকে পাশে পেয়েছি। আমার সুখে দুঃখে পাশে পেয়েছি— এটা সত্যিই অনেক ভালোলাগার বিষয়। আমার ‘কেয়ামত থেকে কেয়ামত’ যখন মুক্তি পায় তখন তো আসলে জাতীয় দৈনিকগুলোতে দৈনিক বিনোদন পাতা ছিল না। কিন্তু পরবর্তী সময়ে যখন থেকে প্রতিদিন বিনোদন পাতা প্রকাশ শুরু হলো তখন থেকেই ইত্তেফাক আমার পাশে ছিল। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ইত্তেফাক এখনো অটল। ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা।
পপি
দেশে এই সময়ে অনেক জাতীয় দৈনিক থাকলেও ইত্তেফাকের প্রতি ভালোলাগা ভালোবাসাটা সবসময়ই অন্যরকম। সময়ের প্রয়োজনে বিনোদন বিভাগে পরিবর্তন এলেও সবাই বেশ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমার পাশে থেকেছেন। এখনো এই দৈনিকে যখন খবর প্রকাশিত হয়, তখন বুকের ভেতর কেমন যেন অন্যরকম তৃপ্তি অনুভব করি আমি। প্রতিষ্ঠাবার্ষিকীতে ইত্তেফাক পরিবারের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ কামনা।
চঞ্চল চৌধুরী
‘ইত্তেফাক’ একটি ঐতিহ্যবাহী জাতীয় দৈনিক। ছোটবেলা থেকেই এই জাতীয় দৈনিক সম্পর্কে আমি, আমার পরিবার অবগত। আমার অভিনয় জীবনের শুরু থেকেই ইত্তেফাক পরিবারকে পাশে পেয়েছি, এখনো পাশে পাই। আগামীতেও পাব—এই বিশ্বাস আমার রয়েছে। ইত্তেফাকের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক অনেক শুভ কামনা, অভিনন্দন।
মমতাজ বেগম
ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক অনেক অভিনন্দন। ইত্তেফাক আমাদের দেশের অন্যতম ঐতিহ্যবাহী জাতীয় দৈনিক। সেইসঙ্গে এই জাতীয় দৈনিক শুরু থেকে এখন পর্যন্ত তার পাঠকের কাছে চাহিদা ধরে রাখতে পেরেছে। আমার পাশে, আমার পরিবারের পাশে সবসময়ই ইত্তেফাককে পেয়েছি। বেশ গুরুত্ব দিয়েই আমার সংগীত ও রাজনৈতিক জীবনের খবর প্রকাশ করে সবসময়। আমি এই জাতীয় দৈনিকের আরও সাফল্য কামনা করছি।
জাকিয়া বারী মম
দৈনিক ইত্তেফাক আমার প্রিয় পত্রিকার মধ্যে একটি। যদিও সময়ের অভাবে এখন খুব একটা পত্রিকা পড়া হয় না—কিন্তু তারপরও কয়েকটি পত্রিকা ফলো করা হয়ে থাকে। এরমধ্যে ইত্তেফাক একটি। শুভ জন্মদিন ইত্তেফাক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আগামীতে আরও দৃঢ় প্রত্যয় থাকার প্রত্যাশা রইল। ইত্তেফাক পরিবারের সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন।
সিয়াম আহমেদ
ইত্তেফাকের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা। শুরু থেকেই এই গণমাধ্যমটি সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এসেছে। আমার প্রতিটা কাজের ক্ষেত্রে ইত্তেফাককে পাশে পেয়েছি। বিশেষ করে আমার চলার পথে সাপোর্ট হিসেবে পেয়েছি। আগামীতেও সুন্দর সুন্দর সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাদের পাশে থাকবে বলে আশা করছি। ইত্তেফাক এগিয়ে যাক আরও অনেক দূর। শুভ কামনা সবসময়।
ফাতিমা তুয
যোহরা ঐশী
‘মায়া’ সিনেমাতে গান গাওয়ার জন্য আমি প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। যদিও পুরস্কার এখনো হাতে আসেনি। আমার প্রথম জাতীয় পুরস্কার প্রাপ্তির খবরটি ইত্তেফাক বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। এমনটি আমার জন্য অনেক ভালোলাগার বিষয়। ইত্তেফাক সবসময়ই আমার পাশে ছিল এবং আগামীতেও আমার পাশে থাকবে বলেই বিশ্বাস করি। ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই পরিবারের সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভ কামনা।