মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে পটিয়ায় ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে চট্টগ্রামের পটিয়ার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হয়েছে। পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আহমেদ কবির চৌধুরী ও তার ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মো. তৌহিদুল ইসলাম চৌধুরী জহিরের উদ্যোগে এ ম্যুরাল স্থাপন করা হয়।

এ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—হুলাইন সালেহ নূর ডিগ্রি কলেজ, ধলঘাট স্কুল অ্যান্ড কলেজ, মোজাফরাবাদ কলেজ, খলিল মীর ডিগ্রি কলেজ, শোভনদণ্ডী ডিগ্রি কলেজ, লাখেরা উচ্চ বিদ্যালয়, আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়, চরকানাই উচ্চ বিদ্যালয়, আরফা করিম উচ্চ বিদ্যালয়, হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়, কেলিশহর উচ্চ বিদ্যালয়, রতনপুর উচ্চ বিদ্যালয়, কুসুমপুরা উচ্চ বিদ্যালয়, বাড়ৈকাড়া উচ্চ বিদ্যালয়, হাইদগাঁও উচ বিদ্যালয়, করল বালিকা উচ বিদ্যালয়। —প্রেস বিজ্ঞপ্তি