ময়মনসিংহে পিস্তলসহ গ্রেফতার ১

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ শহরতলীর খাগডহড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার বিকালে বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে তাহসিন আহম্মেদ শাওন। এ সময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এর সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহ কামাল আকন্দ জানান, ঐদিন শহরতলীর খাগডহর এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী তাহসিন আহম্মেদ শাওনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বুধবার দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।