স্বাস্থ্যবিধি না মানায় আট জনকে জরিমানা

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

হাতিয়া উপজেলার ওছখালী বাজারে স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক ব্যবহার না করায় আট জনকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী এ জরিমানা করেন।