সরকারি কাজে বাধা, এক জনের দণ্ড

মনপুরা (ভোলা) সংবাদদাতা

মনপুরায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণকাজে বাধা দেওয়ায় বুধবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান আটক মো. আমিরুল ইসলাম শাহীনকে সাত দিনের কারাদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শামীম মিঞা সরকারি কাজে বাধা দেওয়ায় ঘটনাস্থলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসানকে পাঠান। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমিরুল ইসলামকে আটক ও সরকারি কাজে বাধা দেওয়ায় ঐ দণ্ড দেন।