এএফসির লাইসেন্স চার ক্লাবে

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) লাইসেন্স পেয়েছে বসুন্ধরা কিংস, শেখ রাসেল ক্রীড়াচক্র, সাইফ স্পোর্টিং ক্লাব এবং আবাহনী। এএফসি কাপ ফুটবলে খেলতে হলে এএফসির লাইসেন্স থাকতে হয়। যাদের লাইসেন্স থাকে তারা এএফসি কাপে খেলার অগ্রাধিকার রাখেন। এ বছর লাইসেন্স পেতে ১৩ ক্লাবের মধ্যে ৬ ক্লাব আবেদন করেছিল, এর মধ্যে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং মোহামেডান ছাড়া বাকি চারটি ক্লাব এএফসির লাইসেন্স পেয়েছে। ফেডারেশন কাপ এবং লিগ চ্যাম্পিয়ন দল এএফসি কাপে খেলতে পারবে। লাইসেন্স পেতে এএফসির চাহিদা অনুসারে ৫০ হতে ৬০ ধরনের কাগজপত্র জমা দিতে হয়। শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং মোহামেডান এএফসির লাইসেন্স পেতে চেষ্টা করেছিল পায়নি। সব ধরনের কাগজপত্র তারা দিয়েছিল। লাইসেন্স দেওয়ার অধিকার এএফসির।