স্পোর্টস রিপোর্টার
মুজিববর্ষে জাতীয় মহিলা কাবাডির শিরোপা পুনরুদ্ধার করেছে আনসার। জাতীয় কাবাডি স্টেডিয়ামে গতকাল রাতে ফাইনালে আনসার ২২-১৬ পয়েন্টে পুলিশকে হারায়। আনসার ২০১০, ২০১১ সালেও চ্যাম্পিয়ন হয়। ফাইনাল শেষে কাবাডি ফেডারেশনের সভাপতি ও র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে বিজয়ীদের পুরস্কৃত করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এবং যুগ্ম সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মো. মোজাম্মেল হক।