কিশোরগঞ্জ প্রতিনিধি
তাড়াইলে একাডেমি কাপ ফুটবল ফাইনালে সাইফুল একাডেমি ১-০ গোলে মিজান একাডেমিকে হারিয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় তাড়াইল উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। ফাইনালের গোলদাতা শিপন টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন। পুরস্কার বিতরণ করেন তাড়াইলের ইউএনও মো. তারেক মাহমুদ।