লাল কার্ড দেখিয়ে মাদক ও ধর্ষণের বিরুদ্ধে শপথ

ইত্তেফাক রিপোর্ট

মাদক, বাল্যবিবাহ ও ধর্ষণের বিরুদ্ধে সচেতনতার বার্তা নিয়ে দেশের ৬৪ জেলায় গাছের চারা রোপণ করে আসছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘ। ২০১৭ সাল থেকে শিক্ষার্থীদের টিফিনের টাকায় কাওসার আলম সোহেল নামে এক তরুণের নেতৃত্বে কাজ করে যাচ্ছে সংগঠনটি। গতকাল ৬৪তম জেলা হিসেবে সাভারে বৃক্ষরোপণের মাধ্যমে শেষ করেছে সংগঠনটির এ বছরের কার্যক্রম। তারই অংশ হিসেবে গতকাল সাভার মডেল থানা কমপ্লেক্সে চারা রোপণ করেন সাভার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম ও সাভার থানার ওসি এ এফ এম সায়েদ। পরে অতিথি ও শিক্ষার্থীরা এক হাতে গাছের চারা অন্য হাতে মাদক, বাল্যবিবাহ, দুর্নীতি ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নেন।