আল্লামা শফীকে নির্যাতন করা হয়নি :জুনায়েদ বাবুনগরী

হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর ওপর কোনো ধরনের নির্যাতন হয়নি এবং তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন সংগঠনের বর্তমান আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। গতকাল বুধবার চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বাবুনগরী বলেন, আল্লামা শফী যখন অসুস্থ হন তখন শূরা সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অনতিবিলম্বে এই ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান জুনায়েদ বাবুনগরী।