গোল্ডেন মনিরের অবৈধ সম্পদ

রাজউক পরিচালককে দুদকে জিজ্ঞাসাবাদ

বিপুল অর্থ, মাদক ও স্বর্ণসহ গ্রেফতার মনির হোসেনের (গোল্ডেন মনির) অবৈধ সম্পদ ও প্লট জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে রাজউকের পরিচালক শেখ শাহিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার বিকালে দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-পরিচালক সামছুল আলম নেতৃত্বে একটি টিম প্রায় ২ ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করে।