যুদ্ধাপরাধীদের মতো ভাস্কর্যবিরোধীদেরও বিচার করতে হবে :ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, রাষ্ট্র-সংবিধান-বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ-ভাস্কর্য-ইতিহাস-ঐতিহ্য নিয়ে কোনো ছাড়, আপস সমঝোতা বা মাঝামাঝি পথ নেই। কোনো ছাড় না দিয়ে সংবিধানবিরোধী রাষ্ট্রদ্রোহী রাজনৈতিক মোল্লাদের আইনের আওতায় আনতে হবে। যুদ্ধাপরাধীদের  যেভাবে বিচারের মুখোমুখি করা হয়েছে ঠিক সেভাবেই ভাস্কর্যবিরোধী রাষ্ট্রদ্রোহীদের বিচারের মুখোমুখি করতে হবে। ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, জাসদের সহসভাপতি ও ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি সফি উদ্দন মোল্লা, জাসদের যুগ্মসাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল প্রমুখ।