একটি গোষ্ঠী গোয়েবলস তত্ত্বে এরশাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালায় ------------- জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, গোয়েবলসের তত্ত্ব অনুযায়ী একটি মিথ্যা বারবার প্রচার করলে তা সত্যের মতো হয়ে দাঁড়ায়। এরশাদকে বিতর্কিত করতে একটি গোষ্ঠী গোয়েবলসের তত্ত্ব অনুযায়ী মিথ্যা প্রচারণা চালায়। কিন্তু দেশের খেটে খাওয়া হতদরিদ্র মানুষ তাদের এই মিথ্যাচার বিশ্বাস করেনি। তারা এখনো এরশাদকে ভালোবাসেন। তিনি গতকাল বুধবার তার বনানী কার্যালয়ে সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক নজরুল ইসলাম বাবুলের জাপায় যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন।