বেয়াই চার্লস কুশনারসহ আরো বেশ কয়েকজন সাবেক সহযোগীকে ক্ষমা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউজের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
চার্লস কুশনার ট্রাম্প জামাতা জ্যারেড কুশনারের পিতা। এছাড়া ক্ষমার তালিকায় রয়েছে ট্রাম্পের সাবেক উপদেষ্টা রজার স্টোন ও প্রচারশিবিরের সাবেক চেয়ারম্যান পল ম্যানাফোর্টের নামও।
২০ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়ার আগে ট্রাম্প আরও অনেককে ক্ষমা করবেন বলেই অনুমান করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে বিদায়ী প্রেসিডেন্টরা সাধারণত কার্যালয় ছাড়ার আগে আগে কম গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত অনেককে ক্ষমা করেন।
ইত্তেফাক/এআর