ঢাকার ধামরাইয়ে প্রতারণার অভিযোগে উপজেলার আমতা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোহসিন খানকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।
বুধবার বিকেলে (২৩ ডিসেম্বর) রাজধানী ঢাকা থেকে কাউয়ালী পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস. আই, রাসেল মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন।
রাসেল মোল্লা জানান, নানা রকম তদবির ও কাজ করে দেয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে সে টাকা পয়সা নিয়েছে বলে অভিযোগ রয়েছে। চাকরি দেয়ার নামে প্রতারণা করে সে এলাকার একাধিক ব্যক্তির কাছ থেকে তের লক্ষাধিক টাকা নিয়েছে বলে অভিযোগ রয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
ইত্তেফাক/এমআর