আজ গণমানুষের মুখপত্র দৈনিক ইত্তেফাক ৬৮ বছরে পা রাখলো। ইতিহাস, ঐহিত্য ও জনগণের সীমাহীন ভালোবাসাই দৈনিক ইত্তেফাককে দীর্ঘ পথচলায় প্রেরণা জুগিয়েছে। করোনা ভাইরাস মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। নিচে বিভাগীয় অফিস, জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের পাঠানো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সংবাদ ও ছবি প্রকাশ করা হলো-
মেহেরপুর (খুলনা) প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর থিয়েটার হলে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
ইত্তেফাকের মেহেরপুর জেলা প্রতিনিধি ও মেহেরপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দুর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিউল ইসলাম সরদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও লোকগবেষক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম ও মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন।
আলোচনা শেষে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
খুলনা অফিস জানায়, বিভাগীয় শহর খুলনায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় এ উপলক্ষে খুলনা ব্যুরো অফিসের উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। পরে প্রেসক্লাব চত্বর থেকে নগরীতে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদ, জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য শরীফ শফিকুল হামিদ চন্দন, কেসিসির প্যানেল মেয়র-১ আমিনুল ইসলাম মুন্না, প্যানেল মেয়র-২ মো. আলী আকবর, প্যানেল মেয়র-৩ মেমরী সুফিয়া রহমান শুনু, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এস এম জাহিদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এর আগে খুলনা প্রেসক্লাবে আগত অতিথিদের অভ্যর্থনা জানান দৈনিক ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান এনামুল হক।
কালাই (জয়পুরহাট) সংবাদদাতা জানান, কালাইয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কালাই উপজেলা দৈনিক ইত্তেফাকের অফিসে কেক কেটে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনাসভায় বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী নূর মোহাম্মদ সরদারের সভাপতিত্বে ও কালাই উপজেলার দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা তৌহিদুল ইসলাম তালুকদার লায়নের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী অফিসার মো. মোবারক হোসেন পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই থানার অফিসার ইনচার্জ মো. সেলিম মালিক, উপজেলা বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ মুনীশ চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা মো রেজাউল ইসলাম ও বীরমুক্তিযোদ্ধা মো.আব্দুল মজিদ, কালাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের এজেন্ট মো. আমিনুল ইসলাম, দৈনিক ইত্তেফাক ও দি ডেইলী অবজারভার এর জয়পুরহাট জেলা প্রতিনিধি মো. শাহাদুল ইসলাম সাজু প্রমুখ।
নওগাঁ প্রতিনিধি জানান, আলোচনাসভা, র্যালি ও কেক কাটার মধ্যে দিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আ.ত.ম. আব্দুল্লাহ হিল বাকি।
এ সময় জেলা প্রেসক্লাবের সভাপতি নবীর উদ্দিন বিশেষ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, বাসদের নওগাঁ সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের নওগাঁর সভাপতি উত্তম কুমার সরকার, ক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, কোষাধ্যক্ষ ওবাইদুল হক, এনটিভির স্টাফ রিপোর্টার আসাদুর রহমান জয় উপস্থিত ছিলেন।
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, মৌলভীবাজারের জুড়ীতে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় ডাকঘর এলাকায় অবস্থিত ইত্তেফাকের জুড়ী অফিসে উপজেলা সংবাদদাতা কামরুল হাসান নোমানের পরিচালনায় অনুষ্ঠানটি আয়োজিত হয়।
এসময়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপ কমিটির সদস্য এস.এম জাকির হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাসসহ এছাড়া আরো অনেকে উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দৈনিক ইত্তেফাক এর গৌরবের ৬৮ বছরে পদার্পণে প্রতিষ্ঠাবাষিকী পালন উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময়, আলোচনাসভা ও কেক কাটার আয়োজন করা হয়।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জে দৈনিক ইত্তেফাক এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, প্রেসক্লাব সভাপতি মো. ইসমাইল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল মনসুর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নেত্রকোনা প্রতিনিধি জানান, দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এসময় জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান,পুলিশ সুপার আকবর আলী মুন্সি,পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, বীরমুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন তালুকদারসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার, রংপুর জানান, বিভাগীয় নগরী রংপুরে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার প্রতি স্মৃতিচারণ করে দৈনিক ইত্তেফাকের ৬৮বছরে পদার্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বরগুনা (উত্তর) প্রতিনিধি জানান, কেককাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে বরগুনায় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মনোয়ারের সভাপতিত্বে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি প্রেসক্লাব সভাপতি অ্যাড. সঞ্জীব দাস, বিশেষ অতিথি সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি জাফর হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ প্রমুখ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন ইত্তেফাক প্রতিনিধি জহিরুল হাসান বাদশা।
সিলেট অফিস জানায়, সিলেট প্রেসক্লাবের আমিনূর রশীদ চৌধুরী মিলনায়তনে বৃহস্পতিবার দেশের ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা থেকে প্রকাশিত দৈনিক জামালপুর কণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ছানোয়ার হোসেন ছানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মো. লুৎফর রহমান।
জয়পুরহাট প্রতিনিধি জানান, দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাট প্রেসক্লাবে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির ও সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শাহাদুল ইসলাম সাজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল।
নাটোর প্রতিনিধি জানান, নাটোরে দৈনিক ইত্তেফাক এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নাটোর প্রেসক্লাবে কেক কেটে ইত্তেফাক এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এসময় পৌর মেয়র উমা চৌধুরী জলি, নাটোর প্রেস ক্লাবের সভাপতি মো. জালাল উদ্দিন ও ইত্তেফাকের নাটোর প্রতিনিধি এম. জাহীদুল হুদা ফরহাদ, বাসসের নাটোর প্রতিনিধি ফারাজি আহমেদ রফিক ও স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজনের উপস্থিতিতে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজিত অনুষ্ঠান শেষ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় দেশের ঐহিত্যবাহী পত্রিকা দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির। প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে আলোচনাসভায় বক্তৃতা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সিনিয়র সহ-সভাপতি পিযুষ কান্তি ভট্টাচার্য, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদত, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজু।